ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে নাশকতার অভিযোগে মহিলালীগের নেত্রীসহ গ্রেপ্তার ৮

আড়াইহাজারে নাশকতার অভিযোগে মহিলালীগের নেত্রীসহ গ্রেপ্তার ৮


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫


আড়াইহাজারে নাশকতার অভিযোগে মহিলালীগের নেত্রীসহ গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক ডাউনে কর্মসূচীতে অংশগ্রহণের প্রস্তুতি ও নাশকতার অভিযোগে মহিলালীগের নেত্রীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোর চারটার দিকে উপজেলা ঝাউগড়া ও বড় দিঘিরপাড় এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে মাস্ক, তিনটি টায়ার, দুই বোতল পেট্রোল, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষসহ লাঠি শোঠা জব্দ করে। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের নাশকতার মামলা দেখিয়ে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি বীনা আক্তার (৫৬), একই এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম (২০), আপন মিয়া (১৯), অনিক রহমান (১৯), আড়াইহাজার পৌরসভার ঝাউগড়ার এলাকার নিলয় হোসেন (১৯), একই উপজেলার কল্যান্দী এলাকার ইয়ামিন ইসলাম (২০), সালমান রহমান (১৯), আড়াইহাজার কৃষি ইনস্টিটিউটের ছাত্রদল সভাপতি নাজমুল হোসেন (১৯)।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্রসস্ত্র, লাঠি-শোঠা, ইট-পাটকেল নিয়ে লোকজনের উপর হামলা করে আহত করাসহ জনমতে আতঙ্ক সৃষ্টি করে রাষ্ট্র সরকার বিরোধী বিভিন্ন ¯েøাগান দিতে থাকে। বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক ডাউনে কর্মসূচীকে কেন্দ্র করে নাশকতার প্রস্ততি গ্রহণ করেছে। পুলিশ এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে। তাদের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অলরেডি অভিযান পরিচালনা করছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৩৬:৪৯   ১২৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ