ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ছাত্রলীগের সাথে নাশকতার অভিযোগে ছাত্রদল সভাপতি বহিস্কার

ছাত্রলীগের সাথে নাশকতার অভিযোগে ছাত্রদল সভাপতি বহিস্কার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫


ছাত্রলীগের সাথে নাশকতার অভিযোগে ছাত্রদল সভাপতি বহিস্কার

নারায়নগঞ্জ: আড়াইহাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে নাশকতার অভিযোগে গ্রেপ্তার হওয়ার আড়াইহাজার কৃষি ইনস্টিটিউটের ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

বুধবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ–সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের নাজমুল হোসেনের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে নাজমুল হোসেন বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। এর আগে শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক ডাউনে কর্মসূচীতে অংশগ্রহণের প্রস্তুতির অভিযোগে মহিলালীগের নেত্রীসহ যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে নাজমুল হোসেনও ছিলো।

উপজেলা ছাত্রদলের যুগ্ম সাবেক যুগ্ম আহবায়ক নবী হোসাইন জানান, নিষিব্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে বহিস্কৃত নাজমুল হোসেন জয়বাংলা ¯েøাগান দিয়েছিলো। তিনি বিশেষ সুবিধার নিয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে গোপনে সম্পর্ক রেখে নাশকতার প্রস্তুতি নেয়ার নানা অভিযোগ উঠায় দল তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিস্কার করে। বহিষ্কৃত নাজমুল হোসেন আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া এলাকার বাসিন্দা। তিনি জাকির হোসেনের ছেলে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৬:৪৩   ১৮৩ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ