ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন

গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন


অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫


গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে আগুন দেওয়া হয়। পরে ইনকিলাব মঞ্চের ব্যানারে পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১০ থেকে ১৫ জনের একটি দল কার্যালয়ের চতুর্থ তলার একটি জায়গায় কাঠ, কার্টন জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেয়। আগুনের তীব্রতা কমে গেলে সেখানে থাকা ব্যক্তিরা আবারও সেখানে আগুন লাগায়। বেলা সোয়া ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এমন পরিস্থিতি দেখা গেছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাসজুড়ে চলে লুটপাট। কেবল এই ভবনই নয়, রাজধানীর তেঁজগাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকেও মালামাল লুট করে নেওয়া হয়। তখন থেকে এই তিন ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার পথে পথে অবস্থান নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কোথাও কোথাও মিছিল করেন তারা। রাজধানীর বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা গেছে।

মতিঝিল জোনের সহকারী কমিশনার এসি হুসাইন মুহাম্মদ ফারাবী সমকালকে বলেন, ‌‘ইনকিলাব মঞ্চের ব্যানারে একটি গ্রুপ আওয়ামী লীগ পার্টি অফিসে আগুন দিয়েছে। পরে তারা ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করছে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২০:১৫   ১১০ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ