ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত লালমোহন থানার মোঃ সিরাজুল ইসলাম

ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত লালমোহন থানার মোঃ সিরাজুল ইসলাম


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫


ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত লালমোহন থানার মোঃ সিরাজুল ইসলাম

ভোলা: লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম ষষ্ঠবারের মতো জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ১০টায় ভোলা জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শফিকুল হক।সভায় জেলার বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, থানা ব্যবস্থাপনা ও জনসেবামূলক কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে ওসি মোঃ সিরাজুল ইসলামকে আবারও জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়।

ওসি মোঃ সিরাজুল ইসলাম তার কর্মদক্ষতা, সততা, মানবিক আচরণ ও নেতৃত্বের গুণে লালমোহন থানাকে একটি জনবান্ধব থানায় রূপ দিয়েছেন বলে সহকর্মীরা জানান।

অর্জন প্রসঙ্গে ওসি সিরাজুল ইসলাম বলেন, “এই সম্মান আমার টিমের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও লালমোহনবাসীর সহযোগিতার ফল। আমি এই স্বীকৃতি তাদেরই উৎসর্গ করছি।”

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে এটি তার ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া, যা ভোলা জেলায় বিরল সম্মান হিসেবে বিবেচিত হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১১:২৮   ১৪০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ