ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দাদনের ৫০০০হাজার টাকা না পেয়ে জেলেকে হত্যার অভিযোগ

দাদনের ৫০০০হাজার টাকা না পেয়ে জেলেকে হত্যার অভিযোগ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫


দাদনের ৫০০০হাজার টাকা না পেয়ে জেলেকে হত্যার অভিযোগ

পিরোজপুর: ইন্দুরকানীতে দাদনের টাকা পরিশোধ না করায় মো. মিজানুর রহমান (৪৫) নামের এক জেলেকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাউদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাউদখালী গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে মাঝি খালেক শেখের কাছ থেকে মিজানুর রহমান এক মাস আগে সাগরে মাছ ধরার জন্য ৫ হাজার টাকা দাদন নেন। কিন্তু অসুস্থতার কারণে তিনি সাগরে যেতে না পারায় টাকা ফেরত দিতে পারেননি।

ঘটনার দিন মিজানুর রহমান আত্মীয়ের বাড়িতে তার দাদী ও শাশুড়ীর মৃত্যুসংবাদে রওনা হন। পথে মাঝি খালেক শেখ ও তার ছেলে মহারাজ তাকে আটক করে নিজ বাড়িতে নিয়ে যান। সন্ধ্যার পরে খালেক শেখ পুলিশকে জানায়, “মিজানুর আমার ঘরে বিষপান করে মারা গেছেন।”

তবে নিহতের স্ত্রী শাহিনুর বেগম অভিযোগ করেছেন, “আমার স্বামীকে খালেক ও তার ছেলে মহারাজ রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে মারধর করে হত্যা করেছে। পরে তারা বিষ খাওয়ার নাটক সাজিয়েছে।”

ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা বলেন, “খালেক শেখের বাড়ির দ্বিতীয় তলা থেকে মিজানুর রহমানের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার পিরোজপুর মর্গে পাঠানো হবে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।অভিযুক্ত খালেক শেখ ও তার ছেলে মহারাজ বর্তমানে পলাতক রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:১০   ১৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ