ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বন্যপাখি শিকারের ভিডিও ফেজবুকে পোস্ট, যুবককে অর্থদণ্ড

বন্যপাখি শিকারের ভিডিও ফেজবুকে পোস্ট, যুবককে অর্থদণ্ড


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫


বন্যপাখি শিকারের ভিডিও ফেজবুকে পোস্ট, যুবককে অর্থদণ্ড

পটুয়াখালী: কলাপাড়া উপজেলায় ২০টি সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে রান্না করার ভিডিও ফেসবুকে পোস্ট করার দায়ে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
বুধবার দুপুরে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট ইয়াসিন সাদিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবক বায়েজিদ আমীন (২৭) উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলীপাড়া এলাকার বাসিন্দা মো. মাসুম বিল্লাহর ছেলে।
বন বিভাগ সূত্রে জানা যায়, বায়েজিদ আমীন সম্প্রতি ২০টি সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে তা রান্না করেন এবং ওই ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কলাপাড়া রেঞ্জের বন বিভাগ বিষয়টি অনুসন্ধান করে ব্যবস্থা নেয়।
এরপর বন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন বায়েজিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে উপস্থিত ছিলেন, কলাপাড়া রেঞ্জের বন কর্মকর্তারা। এতে সহায়তা করেন প্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন ‘অ্যানিমেল লাভার্স পটুয়াখালী’-এর সদস্যরা।
বন বিভাগ জানায়, বন্যপ্রাণী সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োগ জোরদারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৩:৪৭   ১৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ