ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়ক চার লেন করার দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন

টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়ক চার লেন করার দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫


টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়ক চার লেন করার দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন

গাজীপুর: টঙ্গী স্টেশন হতে পূবাইল-কালীগঞ্জ হয়ে ঘোড়াশাল সড়ককে চার লেনে উন্নীত করার দাবিতে কালীগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জনদুর্ভোগ লাঘব এবং যাতায়াতের ক্ষেত্রে নতুন দিগন্তের উম্মোচিত করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ শ্রমিক কলেজ সংলগ্ন সড়কের উত্তর পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। এই সময় দলের নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রায় দুই ঘন্টা অবস্থান করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও গাজীপুর-৫ সংসদ সদস্য প্রার্থী মো.খায়রুল হাসান, গাজীপুর জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক মো.মোখলেছুর রহমান মাসুদ, কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাজী আফতাবউদ্দিন, কালীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির আমিমুল এহসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন চলাচল করে। দুই লেনের রাস্তা দিয়ে এতো যানবাহন চলায় প্রায় সময় যানজটের সৃষ্টি হয়। এতে সাধারন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সড়কটি সুরু থাকায় যানবাহনের ক্রটি ও দুর্ঘটনার মতো ঘটনা ঘটে। তাই অন্তর্বতী সরকারের কাছে এই সড়কটি চার লেনে উন্নীতকরণের দাবি জানায় তারা। যদি এই সরকার রাস্তা প্রশস্ত না করে দেয়, তবে জামায়াতে ইসলামী সরকারে গেলে তারা সড়কটি চার লেন করবে বলে প্রতিশ্রুতি দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৪৪   ২২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ