ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ার সরকারি কলেজে ক্লাস চলাকালে মোবাইল ফোন নিষিদ্ধ করলো কলেজ প্রশাসন

হাতিয়ার সরকারি কলেজে ক্লাস চলাকালে মোবাইল ফোন নিষিদ্ধ করলো কলেজ প্রশাসন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫


হাতিয়ার সরকারি কলেজে ক্লাস চলাকালে মোবাইল ফোন নিষিদ্ধ করলো কলেজ প্রশাসন

নোয়াখালী: হাতিয়া দ্বীপ সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাস চলাকালে স্মার্ট মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ প্রশাসন।বুধবার কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এইচ.এস. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজের কার্যক্রম চলাকালীন অবস্থায় কোনো শ্রেণিকক্ষে বা পাঠদান চলার সময় স্মার্ট মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রয়োজনে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে বাটন মোবাইল ব্যবহার করতে পারবেন। এছাড়াও, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ছাত্র-ছাত্রীদের মনোযোগ ধরে রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী ক্লাসে মোবাইল ব্যবহার করায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছিল। যা রোধে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছে প্রশাসন।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের একাংশ কলেজ প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এটি শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। তারা অভিমত প্রকাশ করেন যে, একইভাবে যেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন নিয়ম চালু করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৪:২৬   ১২৫ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে ভূমিহীনদের বিক্ষোভ
সভাপতি জাফর ও সম্পাদক টুটুল হাতিয়ায় আলীবাজার বনিক সমিতি নির্বাচন সম্পন্ন
হাতিয়ায় কিশোরীকে অপহরণ করে একাধিকবার ধর্ষণের অভিযোগ
শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত ‘জাদুঘর’ স্থাপনের উদ্যোগ
জামায়েত ইসলামের দিনব্যাপী কর্মীদের শিক্ষাশিবির



আর্কাইভ