ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

নাজিরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


নাজিরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

পিরোজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সনাতনী ভাইদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের গড়ঘাটা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির সাথে জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শেখমাটিয়া ইউনিয়নের সভাপতি হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা কাজী জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাড. আবু সাইদ মোল্লা, নাজিরপুর উপজেলা হিন্দু বিভাগের সভাপতি অধ্যাপক প্রদীপ হালদার, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে গড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদান্দ মন্ডল, শিক্ষক উত্তম কুমার ঘরামী প্রমুখ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘হিন্দুসহ অন্য ধর্মের উপাসনালয়, তাদের ইজ্জত-সম্মান ও সম্পদের ওপর কখনো ইসলামপন্থী তথা জামায়াত দ্বারা কখনো কোনো ক্ষতি হয়নি। বরং গত ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন সময় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির এবং বাড়িঘরের পাহারা দিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় গেলে কেবলমাত্র সনাতন ধর্মাবলম্বী নয় বরং সকল ধর্ম, শ্রেণি পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।’

এ সময় বক্তারা আরও বলেন, ‘জামায়াত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। যে সমাজে সকল ধর্মের লোকদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার নিশ্চিত করা হবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৫:১০   ১০৭ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ