ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লালমোহনে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


 লালমোহনে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলা: সারাদেশ ব্যাপী একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোলার লালমোহন উপজেলার ৯টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের ৩৩২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৩৩৬ জন শিক্ষার্থী সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিয়েছে ।
জানা যায় এ বছর লালমোহনে নতুন কেন্দ্রে নয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এরমধ্যে লালমোহন হা- মীম রেসিডেনসিয়াল একাডেমী ৮৬ জন, ইসলামিক মডেল মাদরাসা ৬৪ জন, লালমোহন মডেল একাডেমীর ৪০ জন, লর্ডহার্ডিঞ্জ রেসিডেনসিয়াল মডেল স্কুলের ৫৭ জন, রায় চাঁদ রেসিডেনসিয়াল মডেল স্কুলের ১৬ জন, বাংলাবাজার মডেল একাডেমীর ১৬ জন, সেকান্তরনগর একাডেমীর ৩৪ জন, মোতাছিনবিল্লাহ মডেল স্কুল অ্যান্ড মাদরাসার ১০ জন ও এ. রব ইংলিশ মিডিয়াম স্কুলের ৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন লালমোহন মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খান ও হল সচিবের দায়িত্ব পালন করেন লালমোহন হা- মীম রেসিডেনসিয়াল একাডেমীর প্রাথমিক শাখার প্রধান ‌মনজুরুল ইসলাম।
পরীক্ষার হল সুপার আজিম উদ্দিন খান বলেন, এ বছর লালমোহনে কেন্দ্রটি নতুন এনেছি। বৃত্তি পরীক্ষায় অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। শিশু শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এই পরীক্ষার ধারা অব্যাহত থাকবে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম হল পরিদর্শন করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শিশুদের এই মেধা বিকাশের প্রতিযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৫৩   ১৩৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ