ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ইউনিয়ন পরিষদের সচিবের দুর্নীতির অভিযোগে অপসারণ দাবি

হাতিয়ায় ইউনিয়ন পরিষদের সচিবের দুর্নীতির অভিযোগে অপসারণ দাবি


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


হাতিয়ায় ইউনিয়ন পরিষদের সচিবের দুর্নীতির অভিযোগে অপসারণ দাবি

নোয়াখালী: হাতিয়ার ১নং হরণী ইউনিয়ন পরিষদ সচিব নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং পরিষদকেন্দ্রিক জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ তুলে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদের সামনে ভুক্তভোগী সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন হয়।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন হরনী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন, ইসলামি আন্দোলনের উত্তর শাখার সভাপতি মো. আবুযর গিফারী সুমন, হরণী ইউনিয়ন জামায়েত ইসলামি সভাপতি তারিকুল মাওলা , হরণী ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি সহ সভাপতি গিয়াস উদ্দিন, বাংলাদেশ খেলাপত মজলিস হরণী ইউনিয়নের সভাপতি ইলিয়াস গাজী, হরনী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল এহসান জুয়েল, কৃষকদল হাতিয়া উত্তর শাখার সভাপতি হুমায়ুন কবির, হরণী ইউনিয়ন যুব আন্দোলন সভাপতি আসাদুল্লাহ গালিব, হরণী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, হরণী ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি মোঃ রাসেল মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, সচিব নজরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি বিভিন্ন সেবার বিপরীতে সেবাগ্রহীতাদের কাছ থেকে নিয়মিতভাবে অর্থ আদায় করে আসছেন। বিশেষ করে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জেলে চাল, ট্রেড লাইসেন্স , জন্মনিবন্ধন ও অন্যান্য সরকারি সুবিধা পেতে সেবাগ্রহীতাদের ঘুষ দিতে হচ্ছে বলে দাবি করেন তারা।
সদ্য চালু হওয়া অনলাইনভিত্তিক ভিজিডি রেজিস্ট্রেশন প্রক্রিয়াতেও দরিদ্র মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তোলা হয় সচিবের বিরুদ্ধে। এসব অনিয়মের কারণে ইউনিয়নের সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়ে দৈনন্দিন সরকারি সেবা গ্রহণে বিভ্রান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন।
ভুক্তভোগীরা আরও জানান, সচিবের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের ফলে ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের সদস্য এবং উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের দাবি তুলে ধরেন সচিবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা।
মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের প্রায় তিন শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০০:৫৭   ১৬৮ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ