ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


নোয়াখালী: হাতিয়া উপজেলায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৩২টি বিদ্যালয়ের মোট ১ হাজার ২৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল দশটা থেকে হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ওছখালী কে,এস,এস সরকারি উচ্চ বিদ্যালয়—এই দুই কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম, হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাছান, সাধারণ সম্পাদক মো. আবু সোলাইমান,ট্রাস্টের প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক মো:সোহেল উদ্দিন,প্রধান শিক্ষক কামারুল ইসলাম কচি,বাবুল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাসান বলেন, হাতিয়ায় এ প্রথমবারের মতো বেসরকারিভাবে এমন বৃহৎ পরিসরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। শিক্ষক সমিতির সহযোগিতায় উপজেলার ৩২টি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১,২৩​০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিটি শ্রেণি থেকে ট্যালেন্টপুলে ৫ জন এবং সাধারণ গ্রেডে ১০ জনসহ মোট ১৫ জন বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া বিশেষ যোগ্যতার ভিত্তিতে আরও কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি দেওয়া হবে।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত শিক্ষার প্রসারে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, হাতিয়ায় মানসম্মত শিক্ষা ও মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:১৯   ২২০ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ