ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে যুবদলের নেতার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কালীগঞ্জে যুবদলের নেতার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


কালীগঞ্জে যুবদলের নেতার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গাজীপুর: কালীগঞ্জে যুবদলের নেতা হাসানউর রহমান হান্নানের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র, স্কুল শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ফিল্টার ও মাইক এবং স্থানীয় মসজিদে ফ্যান বিতরণ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ও গাজীপুর-৫ বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষ থেকে গাজীপুর জেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসানউর রহমান হান্নান ২ শত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শনিবার সকালে কালীগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ড বড়নগর এলাকায় নারী-পুরুষ শীতার্ত মানুষের মাঝে কম্বল, চৌড়া নয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ পানির ফিল্টার ও মাইক, বড়নগর জামে মসজিদ ও আরমান মাষ্টার বাড়ি জামে মসজিদে ফ্যান দিয়ে সহায়তা করেন যুবদল নেতা হান্নান।
যুবদল নেতা হাসানউর রহমান হান্নান সাংবাদিকদের বলেন, কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা একেএম ফজলুল হক মিলন ভাইয়ের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে ফজলুল হক মিলন ভাইকে এমপি বানানোর লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। নারী-পুরুষ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যুবদল ধানের শীর্ষ মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন।
মূলগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক মো.আল-আমিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা আকরাম শেখ।
এই সময় বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শামীম মিশির, ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক সবুজ খান, সহ-সভাপতি আজগর আলী, যুগ্ম সম্পাদক মহিবুর মোল্লা, যুবদল নেতা সারোয়ার হোসেন রানা ও নুর মোহাম্মদ, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য মো. ইসমাইল হোসেন প্রমুখ।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৪:৩৪   ১৭৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ