ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » পরিপূর্ণ তৃপ্তিতে এক বেলা পেট ভর্তি খাবার খেলো গ্রামবাসি

পরিপূর্ণ তৃপ্তিতে এক বেলা পেট ভর্তি খাবার খেলো গ্রামবাসি


মতিউর রহমান সেলিম, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


পরিপূর্ণ তৃপ্তিতে এক বেলা পেট ভর্তি খাবার খেলো গ্রামবাসি

ময়মনসিংহ: এমনও অনেক দরিদ্র পরিবার আছে, যে পরিবারের সদস্যদের ভাগ্যে জোটেনা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে এক বেলা ভালো কিছু খাওয়ার। তাদেরকে ঘিরে প্রতিবছর বেশ কয়েকটি গরু জবাই করে ৫/৬ হাজার লোকের খাবারের আয়োজন করে থাকে নূরুদ্দীন খান ওয়েল ফেয়ার ট্রাস্ট। শনিবার ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের দক্ষিণ ভাটিপাড়া গ্রামে আয়োজিত ওই ভুড়িভোজে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান ইনফিনিটি মেগামল ব্যান্ডের চেয়ারম্যান নাজমুল হক খানের পিতা নূরুদ্দিন খানের নামে প্রতিষ্ঠিত নূরুদ্দীন খান ওয়েল ফেয়ার ট্রাস্ট এর মাধ্যমে বিগত ৮/১০ বছর ধরে নানা সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে।

তারমধ্যে সপ্তাহে একদিন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দরিদ্র ও মধ্যবিত্তদের চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ খাবার বিতরন করা হয়। অনেক গরীব রোগিদের চিকিৎসার সমস্ত খরচ বহনসহ ইতিমধ্যে অনেক গৃহহীনকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। ব্রিজ, কালভার্ট ও রাস্তা মেরামতসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে ওই ট্রাস্টের পক্ষ থেকে। এসব কর্মকান্ডের ধারাবাহিকতায় প্রতিবছর বেশ কয়েকটি গরু জবাই করে দরিদ্রসহ গ্রামের ৫/৬ হাজার লোকের খাবারের আয়োজন করে থাকে ট্রাস্ট এর পক্ষ থেকে। গত ৭ বছর ধরে চলে আসছে এই আয়োজন।
শনিবার দুপুরে দক্ষিণ ভাটিপাড়া গ্রামের জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, বিশাল প্যান্ডেলের নিচে চলছে খাওয়ার ধুম। নারী-শিশু, বৃদ্ধ-আবাল, যুবক সবাই চেয়ারে বসে তৃপ্তি সহকারে খাচ্ছেন। ৫/৬ হাজার লোকের আয়োজন হলেও অতিরিক্ত লোকের চাপে মাঠের পূর্বপাশে বাবুর্চিদের ক্লান্তিময় রান্নার ব্যস্ততা। দুপুর বারোটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে খানাপিনা।
ষাটোর্ধ্ব মন্তাজ আলী বলেন, বাবা অভাবের সংসার, ভালা খাওন ত কপালে ঝুডে না। তয় এক বছর পরে পরে এই হানে আইয়্যা গরুর গুস্তু সহ ভালা খাওন পাই। যারা খাওয়াইছে আল্লাহ তাদের ভালা করুক।
দরিদ্র ছোট্র শিশু তানিয়া বলে, মা’র লগে আইছি, খুব স্বাদের খাওন খাইলাম। খুশি খুশি লাগতাছে। আয়োজনের তত্ত্বাবধায়ক আফজাল খান জানান, ৭ লাখ টাকা মূল্যের ৪ টি গরু জবাই করা হয়েছে। ৮ হাজার জনকে খাওয়ানো হয়েছে। সব মিলে ১৫ লাখ টাকার মতো খরচ হয়েছে।
ট্রাস্টের চেয়ারম্যান নূরুদ্দীন খান জানান, অসহায়-দরিদ্র, পাড়া-প্রতিবেশি ও আত্মীয়-স্বজনসহ সবার জন্য বাংলা সনের আশ্বিন মাসে এ আয়োজন করে থাকি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০২:২১   ২৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ