ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে সাংবাদিকদের এক দিনের প্রশিক্ষণ কর্মশালা

নবীনগরে সাংবাদিকদের এক দিনের প্রশিক্ষণ কর্মশালা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


নবীনগরে সাংবাদিকদের এক দিনের প্রশিক্ষণ কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ক্লাব কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নবীনগরের বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মাওলানা ছানাউল্লাহ। ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন আলমনগর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক, ও ক্লাবের দাতা সদস্য শরিফুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সমকালের সাংবাদিক মাহাবুব আলম লিটন।

মাহাবুব আলম লিটন তার আলোচনায় সাংবাদিকতার নীতি, আদর্শ, বৈশিষ্ট্য, কর্তব্য, সাংবাদিকতার মূলনীতি, উদ্দেশ্য, লক্ষ্য, লিখন পদ্ধতি,সাংবাদিকদের গুণাবলী, 5 ডাব্লিও 1এইচ ও উল্টো পিরামিডে ব্যাখ্যা উদাহরণসহ যাবতীয় তথ্য উপাত্ত নিয়ে চমৎকার ভাবে বিশদ আলোচনা করেন।

এ সময় প্রধান অতিথি হাফেজ মাওলানা ছানাউল্লাহ বলেন, লিটন ভাইয়ের প্রশিক্ষণ শুনে আমি নিজেও অনেক কিছু জেনেছি আমি অনুরোধ করবো আপনারা সময়ে সময়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবেন।”
এ সময় উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহন করেন ও বক্তব্য রাখেন নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি , মাতৃভূমি পত্রিকার নবীনগর প্রতিনিধি গাজী এখলাছ উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক ভোরের চেতনার নবীনগর প্রতিনিধি আব্দুল হাদী, আমাদের মাতৃভূমি পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি ও ক্লাবের ১নং সদস্য নূর আলম, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের নবাগত সদস্য আজকের দর্পন পত্রিকার নবীনগর প্রতিনিধি রহুল আমিন চিশতি, ধর্ম বিষয়ক সম্পাদক রোজ খবর পত্রিকার নবীনগর প্রতিনিধি হাফেজ মাওলানা ফরহাদ হুসাইন ফরিদী, জনতা নিউজের বিশেষ প্রতিনিধি ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুমন দাশ,ক্লাবের দপ্তর সম্পাদক মোমিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া টিভির প্রতিনিধি আলাউদ্দিন আকাশ, মহিলা সম্পাদক প্রভাতী বাংলাদেশ পত্রিকার নবীনগর প্রতিনিধি নারগিস আক্তার,ক্লাবের সদস্য দৈনিক সাহসী কন্ঠের নবীনগর প্রতিনিধি আরিফুল ইসলাম, ক্লাবের সদস্য ভোরের কন্ঠের নবীনগর উপজেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার কামাল চৌধুরী, ক্লাবের সদস্য সন্ধান টিভির প্রতিনিধি মজনু মিয়া,ক্লাবের সদস্য সামসুল হক মজিব, ক্লাবের সদস্য দেশ বুলেটিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান সজিব, ক্লাবের সদস্য দৈনিক জনতার চোখ প্রতিনিধি আলকাস মিয়া প্রমূখ।

এন/ আর

অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, লাখো কন্ঠের নবীনগর উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবীর।###

বাংলাদেশ সময়: ২২:০৮:২৫   ৪৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ