ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বিএনপি সরকার গঠন করলে জনগণের ভাগ্যের উন্নয়ন হবে:নজরুল ইসলাম আজাদ

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভাগ্যের উন্নয়ন হবে:নজরুল ইসলাম আজাদ


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


বিএনপি সরকার গঠন করলে জনগণের ভাগ্যের উন্নয়ন হবে:নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপি সরকার গঠন করলে জনগণের ভাগ্যের উন্নয়ন হবে। সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠন হবে। তাই দল জনকল্যাণমুখী রাজনীতির জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন। আমরা আড়াইহাজারকে আধুনিক ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলবো।
শনিবার বিকেলে ঐতিহাসিক শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিদ এই বিশাল শোডাউন ও নির্বাচনী মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুর থেকেই নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ঢাক ঢোল পিটিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে এসে জড়ো হয়। শেষ পর্যন্ত নির্বাচনী সমাবেশটি বিশাল জনসমুদ্রে পরিনত হয়।
জগগণের উদ্দেশ্যে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, আপনাদের ভালবাসায় আমার শক্তি। জনগণই আমার ভরসা। আমি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবসময় আপনাদেরকে সাথে নিয়েই মাঠে থাকব। কারণ আমি কোন নেতা নই। একজন সাধারণ কর্মী হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। আমি দলের প্রতিটি নেতাকর্মীকে নিয়ে কাজ করব। যোগ্যদের মূল্যায়ন করবে দল। এসময় সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয় করার অনুরোধ জানান তিনি।
নির্বাচনী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মে, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি কবির হোসেন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিম প্রমুখ।
মহাসমাবেশ শেষে উপজেলা সদরে একটি বিশাল ধানের শীষের মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৪:০৩   ১৪৪ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ