ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, তীব্র নিন্দা জানালেন এমপি প্রার্থী মাসুদ সাঈদী

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, তীব্র নিন্দা জানালেন এমপি প্রার্থী মাসুদ সাঈদী


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, তীব্র নিন্দা জানালেন এমপি প্রার্থী মাসুদ সাঈদী

পিরোজপুর: জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

শনিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ শুধু একটি স্থাপনায় হামলা নয়—এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণ আন্দোলন ও আমাদের ত্যাগের প্রতি একটি ধৃষ্টতাপূর্ণ চ্যালেঞ্জ। শহীদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হচ্ছে।

জনরোষে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তারই পালিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পিরোজপুরসহ সারাদেশে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ গুলোতে অগ্নিসন্ত্রাস চালিয়ে যাচ্ছে। যারা এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে তারা দেশের শত্রু। এই আগুন সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধাদের ত্যাগের স্মারকের উপর আঘাত মানে জাতীয় মূল্যবোধের উপর আঘাত। পিরোজপুরবাসী এ ধরনের নাশকতা বরদাশত করবে না। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে কঠোর নজরদারি ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৩:২৬   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ