ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

চাটমোহরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


চাটমোহরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

পাবনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে চাটমোহর উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ও বক্তব্য দেন, বিএনপি নেতা মোতালেব প্রামানিক, সাইদুল ইসলাম, ইছাহাক আলী, ইউপি সদস্য ইয়াছিন আলী, সৈকত হোসেন, জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, ইউল্যাব ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ প্রমুখ।

এ সময় কর্মী-সমর্থকরা জানান, মাঠের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রিয় কমিটির সভাপতি ও সুজানগর উপজেলার বাসিন্দা (বর্তমনে চাটমোহরের ভোটার) কৃষিবিদ হাসান জাফির তুহিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা আওয়ামী লীগের দ্বারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন।

অথচ ত্যাগি এই দুই নেতাকে বাদ দিয়ে ‘বহিরাগত’ লোককে মনোনয়ন দিয়ে আমাদের এলাকায় পাঠানো হয়েছে। এতে বিএনপির এই আসন হারাবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৪:৩৮   ২২১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ