ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত

রাজশাহী: ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক আরোহী আহত হন। শনিবার বিকেলে নগরের চৌদ্দপাই বিহাস মোড়ে রাজশাহী–নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেন।

নিহত নাইম ইসলাম (২৩) রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তিনি নগরের মাসকাটাদীঘি এলাকার বাসিন্দা। আহত রোহান ইসলামও (২২) একই এলাকার বাসিন্দা। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরের বিমান চত্বর এলাকায় একটি আইটি সেন্টারে অনলাইনে কাজ করতেন নাইম। নাইম ও রোহান মোটরসাইকেলে মাসকাটাদীঘি এলাকা থেকে নগরের বিমান চত্বর এলাকার ওই আইটি সেন্টারে যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে মোটরসাইকেলটি চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে পৌঁছালে নগরের বিনোদপুরের দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা ছিটকে পড়েন। এরপর ওই ট্রাকের নিচেই চাপা পড়েন নাইম এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং আহত রোহানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে ওই শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৩   ১৬৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ