ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

মধুখালীতে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


মধুখালীতে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

ফরিদপুর: মধুখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার মামলায় তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরদিন শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ৫ আগস্ট ২০২৪ তারিখে মধুখালীর ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করলে, ওইদিন সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী ছাত্রদের ওপর আকস্মিক হামলা চালায়। ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: মোঃ সাদেকুর রহমান সাদেক মল্লিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, মধুখালী উপজেলা শাখা মোঃ আকিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, আড়পাড়া ইউনিয়ন শাখা আব্দুল কাদের শেখ, সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ

মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ রোস্তম আলী জানান, “২০২৪ সালের আগস্টে ছাত্রদের ওপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামিদের গত রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩১:১৭   ২০৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ