ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারণ্যের অহংকার আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের রাষ্ট্রীয় কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বুড়ীশ্বরে ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ই নভেম্বর)বিকাল ৩ টায় বুড়ীশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে শ্রীঘর আক্তার নগর বাজার ঈদগাঁয় মাঠ প্রাঙ্গনে মতবিনিময় ও জনসভা অনুষ্ঠিত হয়।
বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে ও ছফিল মিয়া, আশিকুর রহমান চৌধুরী পনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -০১ সংসদীয় আসনে নাসিরনগর উপজেলায় বিএনপির মনোনায়ন প্রাপ্ত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এমএ হান্নান।
প্রধান বক্তা ছিলেন, তৃণমূল ভোটে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি কে এম খালিদ,উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদির,সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা প্রচার সম্পাদক আজগর পাঠান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ , সহ দপ্তর সম্পাদক আব্বাস মিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল মিয়া,নাসিরনগর সদর বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক,হরিপুরের সভাপতি তিতন ফকির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুসলেউদ্দিন সোহাগ, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াসিন মাহমুদ ও সদস্য সচিব খাইরুল বাসার রনি, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি সাংবাদিক আব্দুল কাদের সেন্টু,সাধারণ সম্পাদক মনির তালুকদার সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাতেন শরীফ,গোকর্ণ ইউনিয়ন যুবদল সভাপতি তোষার মোল্লা,শ্রমিক দল নেতা ইমরান মিয়া
সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি এমএ হান্নান তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী করে তারেক রহমানকে এই আসনটি উপহার দেওয়ার আহবান জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩৬:৩৩ ১০৩ বার পঠিত | ● নাসিরনগর ● বিএনপি ● মতবিনিময় ● সভা