ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুইদিন পর দীপন হালদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের কালিশংকর গ্রামের একটি খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.শাহআলম ও থানার ওসি মংচেনলা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত যুবক দীপন হালদার (২৫) ওই গ্রামের সদানন্দ হালদারের ছেলে ও এক সন্তানের জনক ছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে মাছ শিকার করার কথা বলে ঘর থেকে হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পায়নি। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বাড়ীর ভাসনের খাঁলে দীপনের লাঁশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌছে রাতে লাশ উদ্ধার করে আজ রোববার (১৬ নভেম্বর) সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২১:৫৬   ১৮২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ