ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে ছাত্রলীগ নেতার বাড়িতে দূর্বৃত্তরা হামলা

রাজশাহীতে ছাত্রলীগ নেতার বাড়িতে দূর্বৃত্তরা হামলা


রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


রাজশাহীতে ছাত্রলীগ নেতার বাড়িতে দূর্বৃত্তরা হামলা

রাজশাহী: বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাড়িতে শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং ককটেল হামলা করেছে। হামলায় বাড়ির তিনটি মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, এসি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলা হয়।

বিপ্লবের বাড়ি রাজশাহী নগরের মতিহার থানার কাজলা নতুন বৌ বাজার এলাকায়। হামলার সময় তার বাবা হেলাল উদ্দিনকে (৬২) একটি কক্ষে আটকে রাখা হয় এবং মা খালেদা বেগমকে (৫৩) হাতুড়িপেটা করা হয়।

পরিবারের বক্তব্য অনুযায়ী, রাতে প্রায় ১০০-১৫০ জন মানুষ বাড়িতে আসে। বাইরে মূল ফটকে তালা থাকায় সবাই ঢুকতে পারেনি। পরে ৩০-৪০ জন প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং দোতলায় উঠে বিপ্লবকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে বাড়িতে তাণ্ডব চালানো হয়। হামলাকারীরা নিচতলায় থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ি লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়।

পরিবার ঘটনার পর পুলিশকে (৯৯৯) জানালে রাতেই তিনজন টহল সদস্য বাড়িতে এসে পরিস্থিতি দেখেন। তারা খালেদা বেগমকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন, তবে ভয়ের কারণে তিনি যেতে পারেননি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “আমি রাতে থানায় ছিলাম না। ঘটনার বিষয়ে আমার জানা নেই এবং এখনও কেউ অভিযোগ করেনি।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৬:২৯   ১৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ