ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় গ্যাসের আগুনে পুড়ল চার বসতঘর,১০ লাখ টাকার ক্ষতি

আলফাডাঙ্গায় গ্যাসের আগুনে পুড়ল চার বসতঘর,১০ লাখ টাকার ক্ষতি


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


আলফাডাঙ্গায় গ্যাসের আগুনে পুড়ল চার বসতঘর,১০ লাখ টাকার ক্ষতি

ফরিদপুর: আলফাডাঙ্গায় গ্যাসের আগুনে একই গ্রামের চার ব্যক্তির ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র, ইলেকট্রিক পণ্য ও নগদঅর্থ পুড়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
জানা যায়, রোববার সকাল ১১ টায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের মন্ডলবাড়ীর এনায়েত মন্ডলের ঘর থেকে গ্যাস সিলেন্ডারের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন বাড়ির অন্য ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি বসতঘর, একটি রান্না ঘর, ঘরের মধ্যে থাকা ইলেকট্রিক পণ্য, আসবাবপত্র ও নগদটাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবার থেকে জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন,ফলিয়া গ্রামের এনায়েত মন্ডল, তহিদুল ইসলাম মন্ডল, রবিউল মন্ডল ও এনামুল মন্ডল। সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কহিনুর ইসলাম জানান, সকালে রান্না করার সময় গ্যাস সিলেন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগীতা করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৪৪:০১   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ