ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’ আমাকে খুঁইজেন না, ঘর পালানো শিক্ষার্থীর ক্ষুদে বার্তা

বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’ আমাকে খুঁইজেন না, ঘর পালানো শিক্ষার্থীর ক্ষুদে বার্তা


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’ আমাকে খুঁইজেন না, ঘর পালানো শিক্ষার্থীর ক্ষুদে বার্তা

বরিশাল: বাড়ি থেকে বরিশাল কলেজের উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি আগৈলঝাড়ার এক কলেজ ছাত্রী। তার পরিবার নিখোঁজের ঘটনাটিকে রহস্যজনক দাবি করে আগৈলঝাড়া থানায় জিডি করেছেন। কলেজছাত্রী নিখোঁজের ৭দিন পেরিয়ে গেলেও ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আগৈলঝাড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তকারী পুলিশ কর্মকর্তার হোয়াটঅ্যাপ নম্বরে একটি ক্ষুদে বার্তা আসে। ক্ষুদে বার্তা লেখা রয়েছে ”আমাকে খুইজেন না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আছি এবং ভালো আছি”।
নিখোঁজ কলেজছাত্রী পূজা দাস(২১)বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের নারায়ণ চন্দ্র দাসের মেয়ে এবং বরিশাল সরকারী মহিলা কলেজের ছাত্রী।
কলেজছাত্রীর ভাই রিমন দাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় জিডি করেন। যার নং ৪৩৬ (০৯-১১-২০২৫)। তিনি জিডিতে উল্লেখ করেন, গত ৯ নভেম্বর সকাল ৭টা ১০মিনিটে বরিশাল কলেজের যাওয়ার জন্য আগৈলঝাড়ার বাড়ি থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ রয়েছে আমার বোন পূজা দাস। সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খুজে বোনের কোন সন্ধান পাওয়া যায়নি।
এঘটনায় কলেজ ছাত্রীর ভাই রিমন দাস ফোনে সাংবাদিক পরিচয় পেয়ে ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি জানান থানায় জিডি করেছি। পুলিশ নিখোঁজের ঘটনাটি তদন্ত করে দেখছে।
জিডি’র তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মো.মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কলেজ ছাত্রী প্রাপ্তবয়স্ক। যার কারনে এবিষয়টি নিয়ে সন্দেহ হচ্ছে। জিডির পরেই কলেজছাত্রীকে উদ্ধারে পুলিশের তৎপরতা শুরু করার সাথে সাথেই আমার হোয়াটঅ্যাপ নম্বরে একটি ক্ষুদে বার্তা আসে। সেই বার্তায় লেখা হয়েছে ”আমাকে খুইজেন না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আছি এবং ভালো আছি”। তবে এরপর থেকেই নম্বরটি বন্ধ পাওয়া যায়। ওই মেসেজটি নিখোজ কলেজ ছাত্রী পাঠিয়েছে কি না অন্য কেউ পাঠিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। তবে চেষ্টা চলমান রয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, কলেজছাত্রীর পরিবার থেকে নিখোঁজের ঘটনায় সাধারন ডায়েরী করা হয়েছে। নিখোঁজের জিডি হলেও এর কোন ক্লু দিতে পারছে না পরিবার। কলেজছাত্রীর পরিবার পুলিশকে তদন্তে কোন সহযোগিতা করছে না। যে নম্বর থেকে মেসেজ দেওয়া হয়েছিল সেই নম্বরটি বন্ধ থাকায় ট্রাকিং করা সম্ভব হচ্ছে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০২:৩৭   ২৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ