ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫


শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল

ফরিদপুর: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডিবর্দী হাইওয়ে সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, মনিরুজ্জামান হুমায়ুন খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান মাষ্টার, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আউয়াল মুন্সী, ফারুক হোসেন, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, শাফিকুল ইসলাম, মিরান হোসেন, মামুন চৌধুরী, উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাইল মাতুব্বর, উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ উপজেলা শাখার সভাপতি ইয়াছিন বিশ্বাস প্রমূখ।

এর আগে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের ডাকা শাটডাউন প্রতিবাদে সকাল থেকে চন্ডিবর্দী সড়কে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন।

সমাবেশ ও আনন্দ মিছিল শেষে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এসময় বক্তারা বর্তমান সরকার অবিলম্বে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে এ রায়কে দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:১৪   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ