ঢাকা    শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » হাওর পাড়ের মানুষের টিকে থাকার জন্য বিকল্প কর্মসংস্থান গড়ে তোলা হবে: আনিসুল হক

হাওর পাড়ের মানুষের টিকে থাকার জন্য বিকল্প কর্মসংস্থান গড়ে তোলা হবে: আনিসুল হক


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫


হাওর পাড়ের মানুষের টিকে থাকার জন্য বিকল্প কর্মসংস্থান গড়ে তোলা হবে: আনিসুল হক

সিলেট: সুনামগঞ্জ-১ (ধর্মপাশা–জামালগঞ্জ–তাহিরপুর–মধ্যনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় বংশীকুন্ডা বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই পথসভায় ব্যাপক জনসমাগম হয়। পথসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেবুর আলম। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইনামুল গণি তালুকদার (রুবেল)।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা হলো একটি মুক্তি সনদ—যা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও জনগণের অধিকার নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, হাওরপাড়ে যারা বসবাস করেন তারা যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন—সে জন্য নির্বাচিত হলে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। হাওরের মানুষকে আর দুর্দশায় থাকতে দেওয়া হবে না।

তিনি হাওরাঞ্চলের সামগ্রিক উন্নয়ন নিয়ে আরও বলেন, আমাদের এই হাওরাঞ্চল শুধু যোগাযোগ নয়, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বহুদিন ধরে পিছিয়ে রয়েছে। আগামী দিনে যদি আমি নির্বাচিত হতে পারি, প্রতিটি উপজেলায় আধুনিক চিকিৎসার জন্য উন্নত সরঞ্জাম ও প্রশিক্ষিত চিকিৎসকের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কারিগরি শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে হাওরাঞ্চলের মানুষের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবে হায়াত, ১নং যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক জনাব আবুল বাসার ও যুগ্ম আহ্বায়ক জনাব মোশাহিদ তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সদস্য সচিব মোসাব্বির তালুকদার সাগরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও কয়েক হাজার স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। পথসভার শুরুতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ করা হয় এবং নির্বাচনী প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এনএন

বাংলাদেশ সময়: ২২:৪৭:০৯   ১৪৬ বার পঠিত  |               







শিরোনাম থেকে আরও...


নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় !
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক



আর্কাইভ