ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে পদ্মা ব্যাংকে গ্রাহক ভোগান্তি চরমে

দুমকিতে পদ্মা ব্যাংকে গ্রাহক ভোগান্তি চরমে


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


দুমকিতে পদ্মা ব্যাংকে গ্রাহক ভোগান্তি চরমে

পটুয়াখালী: দুমকিতে পদ্মা ব্যাংকে গ্রাহকের ভোগান্তি চরম আকারে ধারন করেছে। প্রতিনিয়ত গ্রাহকরা জমাকৃত টাকা উত্তোলন করতে এসে টাকা না পেয়ে হতাশ হয়ে চলে যাচ্ছে। চরম অনিশ্চয়তায় ভুগছেন গ্রাহকেরা। এছাড়াও বিশেষ প্রয়োজনে অনেকে জমাকৃত টাকা তুলতে না পেরে খুব সমস্যায় পড়ছে। দ্রুত ব্যাংকটির আর্থিক লেনদেন স্বাভাবিক না হলে চরম ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীসহ স্থানীয়রা এমন ধারনা অনেকের।
জানা যায়, উপজেলা সদরে অবস্থিত পদ্মা ব্যাংকের দুমকি শাখায় প্রায় ৪ হাজার গ্রাহক নিয়ে ব্যাংকিং কার্যক্রম চলছিলো।
২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পতনের পরে অনান্য দুর্বল ব্যাংকের মতো পদ্মা ব্যাংকের স্বাভাবিক লেনদেন প্রায় মুখ থুবরে পড়ে। বিষয়টি গ্রাহকদের মধ্যে জানাজানি হলে স্বাভাবিকভাবে ব্যাংকে টাকা জমা দেয়া বন্ধ করে দেয়। টাকা জমা বন্ধ হওয়ায় গ্রাহকদের জমাকৃত টাকা ফেরত না দিতে পারায় ভোগান্তি যেন আরও বেড়ে যায়। গ্রাহকদের চাহিদা মতো টাকা ফেরত দিতে না পারায় গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হচ্ছে।
উপজেলার আংগারিয়া ইউনিয়নের বাহেরচর থেকে টাকা তুলতে এসে কান্না জড়িত কন্ঠে মোঃ জসিম উদ্দিন বলেন, সুবিধা অসুবিধায় টাকা তুলতে পারবো ভেবে প্রায় ৫ লক্ষ টাকা জমা রাখি পদ্মা ব্যাংকে, বর্তমানে আমি খুব অসুস্থ চিকিৎসার জন্য টাকা দরকার তাই টাকা তুলতে আসছি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলছে তারা টাকা দিতে পারবে না।
লেবুখালি থেকে আসা গ্রাহক মোঃ রিপন বলেন,আমি প্রায় দেড় হাজার টাকা খরচ করে ১০ মাস ঘুরে ২ হাজার টাকা নিয়েছি। অফিসার বলছেন টাকা নেই যখন আসবে তখন দিতে পারবো।
শ্রীরামপুরের গ্রাহক মফিজ গাজী বলেন, আমার প্রতিবন্ধী দুই সন্তানের জন্য কিছু টাকা রেখেছি কিন্তু এখন প্রয়োজনে ব্যাংক টাকা দিতে পারছেনা।
দুমকির পিরতলা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান বলেন, আমি পদ্মা ব্যাংকে প্রায় কিছু টাকা রাখি, এখন প্রয়োজনের সময় ব্যাংক থেকে টাকা পাচ্ছিনা,এতে খুব ভোগান্তি হচ্ছে।
নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সরদার বলেন,পদ্মা ব্যাংকে আমার কিছু টাকা আটকে পরে আমার খুব সমস্যা হচ্ছে, তারা টাকা দিতে পারছেনা।
স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেন বলেন,পদ্মা ব্যাংকে আমার বেশ কিছু টাকা জমা আছে কিন্তু ব্যাংক দিতে না পারায় আমার ব্যবসায় খুব ক্ষতি হচ্ছে।
এব্যাপারে পদ্মা ব্যাংক দুমকি শাখার শাখা ব্যবস্থাপক শাহিনুর আক্তারসহ ব্যাংকটির পাবলিক রিলেশন বিভাগের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৫:০০   ১৭২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ