ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় সন্ত্রাসী কায়দায় কৃষকের জমির ধান লুটের অভিযোগ

হাতিয়ায় সন্ত্রাসী কায়দায় কৃষকের জমির ধান লুটের অভিযোগ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


হাতিয়ায় সন্ত্রাসী কায়দায় কৃষকের জমির ধান লুটের অভিযোগ

নোয়াখালী: হাতিয়ায় দিনে দুপুরে খরিদকৃত জমির পাকা ধান কেটে নেওয়া, মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক নুর ইসলাম থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ জমির ধান থানার জিম্মায় নিয়ে নেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর লটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, চর লটিয়া এলাকার মোঃ নুর ইসলাম দীর্ঘদিন ধরে তার খরিদকৃত জমি ভোগদখলে রেখে কৃষিকাজ করে আসছেন। স্থানীয় জুলফিকার আলী, মনির উদ্দিন, মোছলেহ উদ্দিন, নিশন, রাজুসহ আরও ৭–৮ জন সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টা এবং নিয়মিত চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়।

ঘটনার দিন সকালে সংঘবদ্ধভাবে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে পাকা ধান কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলে তাকে ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং কিল ঘুষি মেরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে অভিযুক্তরা সন্ত্রাসী কায়দায় সমস্ত ধান কেটে নিয়ে যায়।

ভুক্তভোগী নুর ইসলাম বলেন, আমি ২০১৩ সালে জমিটি খরিদ করি। নিয়মিত খাজনা পরিশোধ করি এবং ভোগদখলে আছি। কোনো মালিকানা না থাকা সত্ত্বেও তারা জোর করে জমি দখলের চেষ্টা করছে।

অভিযুক্ত জুলফিকার আলীর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪০:২০   ১৫৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ