ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু

ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় পদ্মার চরে আখ চাষ করতে যাওয়ার সময় নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৮ ন‌ভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বাহাদুর ইউনিয়নের ইসলামপুর ঘা‌ট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর র‌শিদ(৫০) ও শরাফত প্রামা‌ণিকের ছেলে মামুন(২৮)।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় চারজন কৃষক র‌শিদ, মামুন,শরীফুল ও সদু একই ডিঙ্গি নৌকাযোগে নালা নদী ধরে পদ্মার বাহাদুরপুর ঢাকার চরে আখ চাষের জমিতে যাচ্ছিলেন। হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় শরীফুল ও সদু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও র‌শিদ ও মামুন পানিতে ডুবে নিখোঁজ হন। পরে খোঁজাখু‌জির পর দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ভেড়ামারা থানার(ও‌সি) আব্দুর রব তালুকদার বলেন, তারা চারজন একই নৌকায় ছিল। নৌকাটি তুলনামূলক ছোট যে দুইজনের মৃত্যু হয়েছে তারা সাঁতার জানতেন না। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩০   ১৬১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ