ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে মন্দির থেকে স্বর্ণালংকার চুরি,পরিদর্শনে জামায়াতের এমপি প্রার্থী

সুজানগরে মন্দির থেকে স্বর্ণালংকার চুরি,পরিদর্শনে জামায়াতের এমপি প্রার্থী


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


সুজানগরে মন্দির থেকে স্বর্ণালংকার চুরি,পরিদর্শনে জামায়াতের এমপি প্রার্থী

পাবনা: সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দির থেকে আড়াই ভরি স্বর্ণালংকার ও ৬০ ভরি রুপার গহনা চুরির ঘটনা ঘটেছে । মন্দিরের দেয়াল টপকে দরজার তালা ভেঙে চোরেরা পাঁচ লক্ষাধিক টাকার বেশি মূল্যের সোনা-রূপার অলংকার নিয়ে গেছে বলে জানান মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী কাঞ্চন কুমার পোদ্দার।গত ৬ নভেম্বর মন্দিরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে চুরির বিষয়টি দেখতে পান মন্দির কমিটির লোকজন।

এ দিকে বিষয়টি অবগত হওয়ার পর মন্দির পরিদর্শন করেন পাবনা-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কে,এম হেসাব উদ্দিন। মন্দির পরিদর্শনে গিয়ে অধ্যাপক কে এম হেসাব উদ্দিন চুরির ঘটনায় দুঃখ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের নিকট।

এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে এ অঞ্চলটি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে বিষয়টি জানার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ ও থানার ওসি মজিবর রহমান ।

সুজানগর থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, মন্দিরটি সুরক্ষিত ছিল, কিন্তু সংগঠিত চোরেরা তালা ভেঙে চুরি করতে সক্ষম হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে এবং চুরি যাওয়া অলংকার উদ্ধার করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:৫২:০৪   ১৭৩ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ