ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি: মির্জা ফখরুল

আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি: মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদের পথ দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন নিঃসন্দেহে অন্যতম। আমার দুঃখ হয়, তিনি ফ্যাসিস্ট হাসিনার (শেখ হাসিনা) পতন দেখে যেতে পারেননি। যেটি তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন।

মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মওদুদ আহমদ আন্তরিকতার সঙ্গে ইতিহাস চর্চার কাজটা করতেন। তিনি এ দেশের রাজনীতিতে সত্যিই একজন বিচিত্রধর্মী পুরুষ। সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা ও সত্তা ছিলেন।

মওদুদ আহমদের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ২০১২ সালে যখন আমরা প্রায় ১৭ জন প্রথম জেলে গেলাম, তখন দেখলাম, মওদুদ আহমদ দ্রুতগতিতে ডিভিশন সেলের দিকে এগোচ্ছেন। পাশে থাকা আমানউল্লাহ আমানকে জিজ্ঞেস করলাম, ব্যারিস্টার মওদুদ এত দ্রুত যাচ্ছেন কেন? আমাকে বললেন, আপনি জানেন না। ওখানে একটা রুম আছে, রুম নাম্বার ওয়ান। উনি যতদিন জেলে থাকবেন, সেখানে লেখার কাজে উনি পুরোপুরি নিজেকে নিয়োজিত করবেন।

প্রায় ১০ থেকে ১২ দিন ওই জেলে ছিলাম। দেখেছি, উনি খুব সকালে ঘুম থেকে উঠে লিখতে বসে যেতেন। উনি সারাদিন লিখতেন। শুধু খাওয়ার সময় একটু বেরিয়ে আসতেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০০:২৯   ১১৮ বার পঠিত  |      







জাতীয় থেকে আরও...


মানুষ যেন এনবিআরকে ভয় না পেয়ে বিশ্বাস করে: তারেক রহমান
দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
বিভ্রান্ত নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী
রাজপথ থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
কে হচ্ছেন বিএনপির মহাসচিব



আর্কাইভ