ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » উজিরপুরে মেজর এম.এ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী

উজিরপুরে মেজর এম.এ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫


উজিরপুরে মেজর এম.এ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী

বরিশাল: উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা নবম সেক্টর কমান্ডার এম.এ জলিল এর ৩৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মেজর এম.এ জলিল স্মৃতি ফলকে পুস্পস্থপক অর্পন,আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর সকাল ১০ টায় উজিরপুর উপজেলা মেজর এম.এ জলিল স্মৃতি পরিষদের আয়োজনে পৌরসভা ৬নং ওয়ার্ডে মেজর এম.এ জলিল নূরানী হাফেজী মাদ্রাসার মাঠে আলোচনা সভায় বরিশাল বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক বিভাগীয় পরিচালক ডাঃ আবদুর রহিম এর সভাপতিত্বে ও উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাঈনুল আহাদ মামুন সিকদার এবং আলী হোসেন সিকদার রুপকের এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলি সুজা।বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল,পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,সম্মানিত অতিথির বক্তৃতা করেন পটুয়াখালী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ এস এম আবুল হাসান। বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এম এ জাকারিয়া,বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল এর ৩৬তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়। এ সময় বক্তারা বলেন,আওয়ামী দুঃশাসন ও নির্যাতিতার শিকার,মুক্তিযুদ্ধের সন্মান ও সন্মাননা এবং খেতাব বঞ্চিত স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী বীর মুক্তিযোদ্ধা এম.এ জলিল এর সন্মান ও সন্মাননা খেতাবের দাবি জানানো হয়। এছাড়াও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নবম সেক্টর কমান্ডার এম এ জলিল এর বিশেষ অবদান নিয়ে বিশদ আলোচনা করা হয়। এসময় আবেগে চেখের পানি ফেলেন তার সহকর্মী বীর মুক্তিযোদ্ধারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৫:১৮   ১৫১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ