ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবিকায়ন উন্নয়নে কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা

চাটমোহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবিকায়ন উন্নয়নে কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫


চাটমোহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবিকায়ন উন্নয়নে কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা

পাবনা: চাটমোহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবিকায়ন উন্নয়নে সেবাদানকারী প্রতিষ্ঠান ও সেবাগ্রহণকারী কমিউনিটির সাথে সম্পর্ক উন্নয়ন এবং সেবার মান উন্নয়ন ও সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণ বিষয়ক কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি মধ্যপাড়া সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সহযোগিতায় বেসরকারি সংগঠণ মানব মুক্তি সংস্থা (এমএমএস) এই সভার আয়োজন করে।

হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও মোঃ আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এমএসএসের প্রজেক্ট ফোকাল মোশারফ হোসেন, স্বর্ণা মাহাতো, রেনুকা মাহাতো প্রমুখ।

মানব মুক্তি সংস্থা (এমএমএস) চাটমোহর উপজেলার তিনটি ইউনিয়নের আদিবাসীদের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:২৯:৩৮   ১৭৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ