ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় ৫ বাসে অভিযানে ৯০০ কেজি জাটকা জব্দ, জরিমানা

কুয়াকাটায় ৫ বাসে অভিযানে ৯০০ কেজি জাটকা জব্দ, জরিমানা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


কুয়াকাটায় ৫ বাসে অভিযানে ৯০০ কেজি জাটকা জব্দ, জরিমানা

পটুয়াখালী: কুয়াকাটা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাচারের উদ্দেশে লুকিয়ে রাখা ১৮টি ককশিট থেকে মোট ৯০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।বুধবার ১৯ নভেম্বর দিনব্যাপী বিভিন্ন যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পাঁচটি বাস থেকে এসব জাটকা উদ্ধার করা হয়। অভিযানে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫(১) ধারায় পাঁচ বাসের সুপারভাইজারকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।জব্দকৃত জাটকা মানবকল্যাণমূলক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। পরে এগুলো কুয়াকাটা ও কলাপাড়া এলাকার ১১টি এতিমখানা এবং দুই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, আগামী আট মাস জাটকা ধরা, পরিবহন বা মজুদ দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির সাদেক বলেন, জাটকা পাচার রোধে নিয়মিত অভিযান চলছে এবং উদ্ধারকৃত মাছ সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:৪৭   ১৫৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ