ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » অবৈধভাবে বালু উত্তোলনে বালুমহালে অভিযান, দশ লক্ষ টাকা অর্থদণ্ড

অবৈধভাবে বালু উত্তোলনে বালুমহালে অভিযান, দশ লক্ষ টাকা অর্থদণ্ড


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


অবৈধভাবে বালু উত্তোলনে বালুমহালে অভিযান, দশ লক্ষ টাকা অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার নাসিরাবাদ বালুমহালে অবৈধ ভাবে উত্তোলন সংবাদে প্রশাসন অভিযান চালিয়েছে। বুধবার (১৯/১১) এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মানস চন্দ্র দাস।

বালুমহালে তফসিল বহির্ভূত এলাকায় অতিরিক্ত ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারায় অভিযুক্ত ইজারাদারের পার্টনার ডালিম মিয়া (৩৪)কে দোষী সাব্যস্ত করে ১০,০০০০০/- (দশ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।

নাসিরাবাদের বিশিষ্ট ব্যবসায়ী শাহদাদ হোসেন পায়েল এর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্স এই বালু মহালের ইজারা পায়।
ইজারার শর্ত ভঙ্গ ও সীমানা অতিক্রম করে দিনে ও রাতে বালু উত্তোলন করছেন সামিউল ট্রেডর্স নামের এই প্রতিষ্ঠান। এতে করে নদীর তীরবর্তী সোনাবালুয়া ঘাট, এমপি টিলা, নুরজাহানপুর, ঈদগা মাঠ ও কবরস্থানসহ নদী পাড়ের গ্রামগুলো নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, বালুমহাল এলাকায় শর্তের বাইরে গিয়ে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। আগেও সীমানার বাইরে ড্রেজার মেশিন পাওয়া যাওয়ায় ইজারাদারের নয়জন লোককে জেল জরিমানা করা হয়েছে । আজকে আবার এই বালুমহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে । এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৫২:২৪   ৪১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ