ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নিখোঁজের পর বাগানে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

নিখোঁজের পর বাগানে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


নিখোঁজের পর বাগানে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

ফরিদপুর: আলফাডাঙ্গায় জায়ান মোল্যা নামের সাত বছরের এক ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জায়ান আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্যার ছেলে। সে স্থানীয় কিন্ডার গার্ডেনের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।
জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গিয়ে দুপুর ১২ টার দিকে বাড়িতে ফেরার আধা ঘন্টা পর নিখোঁজ হয়। নিখোঁজের পর তাকে আশপাশ সব স্থানে খোঁজাখুঁজি করা হয়। বেলা সোয়া একটার দিকে বাড়ির পাশে একটি বাগানে জায়ান মোল্যার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। শিশু জায়ানের পরিবার ও স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম জানান, জানায় নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২১:২৫   ১৯২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ