ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » এ্যাম্বুলেন্সের চাকায় পিষ্ট হয়ে পুলিশের এএসপি আব্দুস ছোবাহান নিহত

এ্যাম্বুলেন্সের চাকায় পিষ্ট হয়ে পুলিশের এএসপি আব্দুস ছোবাহান নিহত


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


এ্যাম্বুলেন্সের চাকায় পিষ্ট হয়ে পুলিশের এএসপি আব্দুস ছোবাহান নিহত

বরগুনা: আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ডাক্তার বাড়ী নামক স্থানে বৃহস্পতিার দুপুর পৌনে ১২ টায় সময় সড়ক দুর্ঘটনায় মো. আব্দুস ছোবাহান হাওলাদার (অব:) সহকারী পুলিশ সুপার (৭৫) সড়ক পারাপাড়ের সময় একটি রোগীবাহী এ্যাম্বুলেন্সের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহত আব্দুস ছোবাহান গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি গ্রামের মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে। আব্দুস ছোবাহান স্থায়ী ভাবে ঢাকায় বসবাস করতেন। দুদিন আগে গ্রামের বাড়িতে এসেছিলেন। এঘটনায় এ্যামবুলেন্সটিকে আটক করেছে পুলিশ। চালক পালিয়ে যায়।
আমতলী থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত  মো. আব্দুস ছোবাহান ১৮ নভেম্বর নিজ বাড়ির মসজিদের সংস্কার কাজ দেখার জন্য গ্রামের বাড়ি আসেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টায় সময় আমতলী আসার জন্য তিনি আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ডাক্তার বাড়ী নামক স্থানে এসে সড়ক পাড়াপার হচ্ছিলেন। এসময় তালতলী থেকে বরিশালগামী বেপরোয়া গতির একটি প্রাইভেট এ্যাম্বুলেন্সের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। এসময় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান মো. জগলুল হাসান বলেন, ঘাতক এ্যাম্বুলেন্সটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে যায়। আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৪:১৩   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ