ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূমিকম্পের উৎপত্তি কোথায়, মাত্রা কত

ভূমিকম্পের উৎপত্তি কোথায়, মাত্রা কত


অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫


ভূমিকম্পের উৎপত্তি কোথায়, মাত্রা কত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তি কোথায়, মাত্রা কত

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি একটি মাঝারি শ্রেণির ভূমিকম্প।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশাল।

ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন একালার মানুষ আতঙ্কিত হয়ে সড়কে নেমে আসেন। রাজধানীর পাশাপাশি চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজার প্রতিনিধি জানান, সকাল ১০টা ৩৮ মিনিটে ভূকম্পন শুরু হয়ে তা কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এসময় আতঙ্কিত হয়ে মানুষজন ছুটাছুটি করতে থাকে। ঘর থেকে বেড়িয়ে রাস্তায় নেমে পড়ে।

আড়াইহাজারের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হঠাৎ জানালার পাশে এসে দেখি, পুকুরের পানিতে প্রচুর ঢেউ হচ্ছে। তখন দ্রুত নিরাপদ স্থানে চলে আসি। বাইরে এসে দেখি, আতঙ্কিত মানুষ ঘর থেকে রাস্তায় বেড়িয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৪২:২০   ১৬০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ