ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূমিকম্পে রাজধানীতে ভবনের রেলিং ধসে তিনজনের মৃত্যু

ভূমিকম্পে রাজধানীতে ভবনের রেলিং ধসে তিনজনের মৃত্যু


অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫


ভূমিকম্পে রাজধানীতে ভবনের রেলিং ধসে তিনজনের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের ছাদের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে বংশালের কসাইটুলিতে এ ঘটনা ঘটে। ভূমিকম্পে নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে তারা হলেন-রাফিউল (২১) ও সবুজ (৩০)। নিহত অন্যজনের নাম জানা যায়নি।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশীষ কুমার বলেন, ভূমিকম্পের সময় কসাই টুলির কে পি ঘোষ স্ট্রিটের ২০/সি নম্বর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে। এতে তিন জন মারা যান। তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন জানান, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ভূমিকম্পের সময় মাথায় ইট পড়ে তাদের মৃত্যু হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৪৭:১৩   ১৯৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ