ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বোয়ালমারীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫


বোয়ালমারীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ফরিদপুর: বোয়ালমারী উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর ব্রিজের কাছ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে নিহত ব্যক্তি উপুড় হয়ে পড়েছিলেন। মাথায় আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শিমুল মোল্যা জানান, ‘এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য ফরিদপুর থেকে টিম এসেছে।

রোববার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হবে। সহকারী পুলিশ সুপার (বোয়ালমারী-মধুখালী সার্কেল) আজম খান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘সিম্পটম দেখে মনে হচ্ছে কোন গাড়ি থেকে আঘাত লেগে পড়ে যেতে পারে। তবে পরবর্তীতে পোস্টমর্টেম ও তদন্তসাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:১৩   ২২৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ