ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ১৪ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

কাঁঠালিয়ায় ১৪ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫


কাঁঠালিয়ায় ১৪ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১৪ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী হাসান জমাদ্দারকে ঢাকা থেকে গ্রেফতার করেছে কাঁঠালিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় কাঁঠালিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুরের শাহআলী এলাকায় অভিযান চালিয়ে থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) এর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মংচেনলা। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত হাসান জমাদ্দার (২৮) উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দত্তেরপশারিবুনিয়া গ্রামের মো.হারেচ জমাদ্দারের ছেলে।
জানাগেছে, ২০১১ সালে পিরোজপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা হয়। মামলাটিতে ২০২০ সালে আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড প্রদান করেন।

রায় ঘোষনার পর থেকে তিনি পলাতক ছিলেন। পিরোজপুর জেলা শহরের এক নারী বাদী হয়ে হাসানের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিলেন।
থানার ওসি মংচেনলা জানান, গ্রেফতারকৃত হাসান জমাদ্দারকে নিয়মিত প্রক্রিয়ায় আদালতে পাঠনো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৫:৪৪   ১৫২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ