ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ঢাকা-১ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

ঢাকা-১ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫


ঢাকা-১ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

ঢাকা-১ আসন: (দোহার-নবাবগঞ্জ) জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের সমর্থনে একটি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার মরিচা-তুলশিখালী এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সেখান থেকে শোভাযাত্রাটি ৭ কিলোমিটার মটরসাইকেল বহর নিয়ে বাদ মাগরির দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের সাইনপুকুর -ফুলতলা গিয়ে শেষ হয়। এ সময়ে দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে স্থানীয় জনসাধারনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
ব্যারিস্টার নজরুল ইসলাম ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে বলেন, “জনগণই আমার শক্তি। তারা চাইলে পরিবর্তনের পথ তৈরি হবে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় গ্রহণ করতে চাই।” সেই সাথে এলাকার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পরিবর্তনের লক্ষ্য নিয়ে জামায়াতকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।এ সময়ে তিনি সমর্থকদের শৃঙ্খলা বজায় রেখে প্রচারণা চালানোর আহ্বান জানান।
স্থানীয় সামাজিক সংগঠনগুলো দাবীর প্রেক্ষিতে তিনি বলেন- মরিচা-তুলশিখালী সেতু দুটিকে টোলমুক্ত করার সাথে একাত্ত্বতা প্রকাশ করে “জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে আমরা তাদের সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবো। তিনি আরও বলেন, ”সেতুর টোল বন্ধ রাখার পাশাপাশি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী দখল ও সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই মটর সাইকেল শোভাযাত্রা ঘিরে দুই উপজেলায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সমর্থকদের হাতে দলীয় পতাকা, ব্যানার দেখা যায় ও প্রতীকের পাশাপাশি প্রার্থীর পক্ষে নানা স্লোগানও শোনা যাচ্ছিল।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ঢাকা জেলা আমির মো. শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশ দোহার উপজেলার আমির এবিএম কামাল হোসেন, দোহার পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৩:২২   ২১৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ