ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় মনোনয়ন পরিবর্তনের মিছিলে ধাওয়া পাল্টা ধাওয়া, সড়ক অবরোধ

হাতিয়ায় মনোনয়ন পরিবর্তনের মিছিলে ধাওয়া পাল্টা ধাওয়া, সড়ক অবরোধ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫


হাতিয়ায় মনোনয়ন পরিবর্তনের মিছিলে ধাওয়া পাল্টা ধাওয়া, সড়ক অবরোধ

নোয়াখালী-৬: (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত মাহবুবের রহমান শামীমের প্রার্থীতা বাতিল করে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে আজিম সমর্থকরা।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার ওছখালী শহরের প্রধান সড়কে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী ফজলুল আজিমের বাস ভবন থেকে বের হয়ে ওছখালী জিরো পয়েন্টে পৌঁছলে শামীম গ্রুপের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মশাল মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আজিম সমর্থকরা সংগঠিত হয়ে জিরো পয়েন্টে একত্রিত হয়ে টায়ার জ¦ালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। প্রায় দুই ঘন্টা প্রধান সড়কের সকল দোকান পাঠ বন্ধ হয়ে যায়। এ সময় ফজলুল আজিম সমর্থকরা ব্যানার নিয়ে বহিরাগত প্রার্থী শামীমের মনোনয়ন বাতিল দাবিতে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খোন্দকার আবুল কালাম, এ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজি আবদুর রহিম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, সাবেক ছাত্রদলের আহবায়ক আমির হোসেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ বলেন, হাতিয়ায় জনপ্রিয় নেতা ফজলুুল আজিমকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূল বিএনপি চরমভাবে হতাশ হয়েছে। তিনি আরো বলেন, হাতিয়াবাসী ফজলুল আজিমকে হাতিয়া আসনে মনোনয়ন দেওয়ার পক্ষে জোর দাবি জানান। তারা আরো বলেন, কোন বহিরাগত প্রার্থীকে হাতিয়া আসনে মেনে নেওয়া হবেনা।
শান্তিপূর্ণ মশাল মিছিলে হামলার ব্যাপারে সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহ হিল মজিদ নিশান বলেন, আমরা দুপুর থেকে শামীম ভাইয়ের পক্ষে গণসংযোগ করেছি। সন্ধ্যায় আমাদের লোকজন ওছখালী জিরো পয়েন্টে আসলে ফজলুল আজিমের সমর্থকরা উসকানিমূলক ¯েøাগান দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ইটপাটকেল নিক্ষেপ হয়। কিছুক্ষণ পর আমাদের লোকজন চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো বলেন, বহিরাগত প্রার্থী মাহবুবের রহমান শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে আমাদের পূর্ব নির্ধারিত একটি মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ ছিল। মিছিলটি উপজেলা জিরো পয়েন্টে পৌঁছলে শামীমের লোকজন তাতে হামলা চালায়। এতে আমাদের অনেক নেতা কর্মী আহত হয়েছে। পরে পূনরায় একত্রিত হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৯:১১   ১৭৯ বার পঠিত  |               







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ