ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ,অপসারনের দাবীতে বিক্ষোভ

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ,অপসারনের দাবীতে বিক্ষোভ


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ,অপসারনের দাবীতে বিক্ষোভ

বরিশাল: আগৈলঝাড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থী অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষকের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়স্ত্রনে আনেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক (গনিত) ভজন ওঝা বিভিন্ন সময় বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্ন ভাবে শ্লীলতাহানী করে আসছিল। ২০ নভেম্বর বৃহস্পতিবার বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানী করেন ওই শিক্ষক।

গতকাল রোববার অভিযুক্ত শিক্ষক ভজন ওঝার বিরুদ্ধে ছাত্রীর পিতা রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র বাড়ৈর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ওই লিখিত অভিযোগে ৫১ জন স্থানীয়দের স্বাক্ষর রয়েছে। তিনদিনের মধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সময় বেধে দেন তারা।

এঘটনায় রোববার সকালে স্থানীয় ও শিক্ষার্থী অভিভাবকরা শিক্ষক ভজন ওঝার অপসারনের দাবীতে বিদ্যালয় চত্তরে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করে। সংবাদ পেয়ে আগৈলঝাড়া থানার এসআই সৌমেন বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়স্ত্রনে আনেন।
ওই বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী তোবা সরকার ও শিথি হালদার জানান, ওই শিক্ষকের অঙ্গভঙ্গি ভাল না। তিনি অনেক সময় বিনা কারনে আমাদের গায়ে হাত দেন।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষক ভজন ওঝা জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। আমি ওই বিদ্যালয়ে দশ বছর যাবৎ শিক্ষকতা করে আসছি। গত বৃহস্পতিবার সপ্তম শেণির ওই শিক্ষার্থীকে আমি মা বলে সম্বোধন করে তার মায়ের অসুস্থ্যতার খবর জানতে চেয়েছিলাম।
রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র বাড়ৈ লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তিনদিনের মধ্যেই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাহাবুব ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধান শিক্ষক আমাকে ঘটনাটি জানিয়েছে। আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, আমি ঘটনাটি শুনেছি। ওই স্কুলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে যেতে বলেছি। সে এসে ঘটনা জানালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৮:০৮   ৮৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ