ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সানজিদা তুলির মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

সানজিদা তুলির মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


সানজিদা তুলির মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

ঢাকা-১৪ আসন: বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এ সাজুর কর্মী-সমর্থকেরা।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর মাজার রোড এলাকা থেকে মশাল মিছিল শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর সনি সিনেমা হল এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সরাসরি অংশ নেওয়া ত্যাগী নেতাকে বাদ দিয়ে সানজিদা তুলিকে মনোনয়ন দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিলে বিএনপি এই আসন হারাতে পারে বলেও দাবি করেন তারা।

এ সময় ধানের শীষকে বিজয়ী করতে ঢাকা-১৪ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান বক্তারা। অবিলম্বে তুলির মনোনয়ন বাতিল না করা হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় বিক্ষোভ মিছিল থেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৪:৩০   ১৭০ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ