ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে রাতের আঁধারে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

সিংগাইরে রাতের আঁধারে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


সিংগাইরে রাতের আঁধারে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ: সিংগাইরে রাতের আধাঁরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, শনিবার (২২ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে।
নিহত শারপিন মোল্লা উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামে। সে ওই এলাকার মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, শনিবার রাত ৮টার দিকে শারপিন মোল্লা বাড়ির পশ্চিম পাশের চর উলাইল সরকারি প্রাইমারি বিদ্যালয় সংলগ্ন একটি চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি যাচ্ছিল। বাড়ির অদূরে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। এ সময় তার ডাক-চিৎকারে প্রতিবেশী ও পরিবারের লোকজন এসে রাস্তার পাশ থেকে শারপিনকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শারপিন মোল্লার পরিবারে চলছে শোকের মাতম । এ রিপোর্ট লেখা পর্যন্ত সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, হত্যার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেই সাথে আমিও যাচ্ছি।এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৭:১৩   ১১০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ