ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি


রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

রাজশাহী: সপুরা এলাকায় গভীর রাতে বাসায় ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যাক্তির বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাতে ওই বাসায় ঘটনার সময় ছিলেন মোছা. মুর্শেদা খাতুন ও ভাতিজা আমানুল্লাহ আমান ছিলেন। মুর্শেদা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এবং আমানুল্লাহ সাংবাদিক।

ভুক্তভোগি পরিবার জানায়, রাত ২টা ৫৫ মিনিটের দিকে আমানের ঘুম ভাঙলে তিনি রুমে একজন লোককে দেখতে পান এবং চোর বলে চিৎকার দেন। এ সময় দুর্বৃত্তরা তাদের অন্ত্রের মুখে জিম্মি করে এবং ডাইনিং থাকা চাবি ব্যবহার করে বাইরে থেকে তালা দিয়ে তাদের অবরুদ্ধ করে। এরপর নিচে নেমে তারা পালিয়ে যায়।

দুর্বৃত্তরা বাসা থেকে একটি ল্যাপটপ, দুটি ব্যাগ, নগদ টাকা এবং দুটি ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। ড্রয়িং রুমের টেবিলে একটি ধারালো বটি (হাসুয়া) ফেলে যায়, যা দেখে পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। তারা অবরুদ্ধ অবস্থায় ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে বাইরে থেকে গেট খুলে তাদের উদ্ধার করে।

মুর্শেদা খাতুন বলেন, “এটা সাধারণ চুরি নয়; দুর্বৃত্তরা ডাকাতি স্টাইলে ঘটনাটি ঘটিয়েছে। রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে এবং তার কাছে ধারালো অস্ত্র ছিল। আমাদের ঘুম ভাঙলে আক্রমণ করার প্রস্তুতিও ছিল। দ্রুত পুলিশ না এলে বড় ধরনের জানমালের ক্ষতি হতে পারত। হয়তো আমাকে ও আমার নাতিকে মেরেই ফেলত।”

ঘটনার পর শুক্রবার রাতে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করা হয়। থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪২:০৬   ১৩৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ