ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কলাপাড়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

পটুয়াখালী: কলাপাড়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হাওলাদার (৩৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় হাওলাদার ওই এলাকার দুলাল হাওলাদারের ছেলে। নিহতের চাচা লিটন হাওলাদার জানান, সকালে বাড়ির সামনে রাস্তার পাশে থাকা একটি রেইনট্রি গাছের ডাল কাটতে ওঠেন হৃদয়। গাছটির সঙ্গে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন সংযুক্ত ছিল। ডাল কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরেই ঝুলে পড়েন।
স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে দ্রুত গাছ থেকে নামিয়ে গুরুতর অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা হৃদয়কে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৪৩   ২৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ