ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » স্বামীর পরকীয়া প্রেমের বলি এক সস্তানের জননী

স্বামীর পরকীয়া প্রেমের বলি এক সস্তানের জননী


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


স্বামীর পরকীয়া প্রেমের বলি এক সস্তানের জননী

বরিশাল: আগৈলঝাড়ায় সিকদার ডায়াগনস্টিক সেন্টারের রিসিপসনিস্ট সুমি আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরকীয়া প্রেমে প্রতারনা স্বীকার হয়ে বিষপানে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাসুদ পারভেজ হাসপাতালে পার্শ্ববর্তী সিকদার ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের আল্ট্রাসনোগ্রাম করতে যেতেন। তখন সিকদার ডায়াগনস্টিক সেন্টারের রিসিপসনিস্ট এক সন্তানের জননী সুমি আক্তারের সাথে ডাঃ মাসুদ পারভেজ পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

ওই চিকিৎসক ডাঃ মাসুদ পারভেজ সুমিকে নিয়ে বিভিন্ন জায়গায় সময় কাটান। ওই চিকিৎসক সুমিকে দিয়ে তার স্বামীকে তালাক দিতে বাধ্য করেন। পরে সুমির চাপে ওই চিকিৎসক ডাঃ মাসুদ পারভেজ সুমিকে বিয়ে করতে বাধ্য হয়। জানা যায় ডাঃ মাসুদ পারভেজও বিবাহিত।
সম্প্রতি সুমি ওই চিকিৎসক ডাঃ মাসুদ পারভেজ এর বরিশালের বাসায় গেলে ডাঃ মাসুদ পারভেজ তার স্ত্রীর সামনে সুমিকে স্ত্রী হিসেবে অস্বীকার করে। পরবর্তীতে ডাঃ মাসুদ পারভেজ সুমিকে বিবাহ বিচ্ছেদের কাগজ পাঠায়। যার ফলে সুমি ওই চিকিৎসক ডাঃ মাসুদ পারভেজকে প্রতারনার জন্য দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষপান করে।
পরে তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শনিবার রাতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার পোষ্টমর্টেম শেষে সুমির লাশ তার পিতার বাড়ী উপজেলার মুড়িহার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বর্তমানে ওই চিকিৎসক ডাঃ মাসুদ পারভেজ পলাতক রয়েছেন এবং আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত রয়েছেন। তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।
এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ সজিব সাংবাদিকদের জানান, সুমি নামে মেয়েটি আমার হাসপাতালের চিকিৎসক ডাঃ মাসুদ পারভেজ এর কারণে বিষপানে আত্মহত্যা করেছে শুনেছি এতে যদি তার পরিবারের সদস্যরা আমার কাছে কোন সহযোগিতা চায় তাহলে সব ধরনের আইনি সহায়তা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০১:৩৬   ২৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ